বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

প্রত্যেক ঘটনার দুটো দিক আছে : প্রভা

প্রকাশিত: ০৮:২৬, ১৯ নভেম্বর ২০২৬ | ৯

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট বেশ কৌতূহল তৈরি করল তার অনুরাগীদের মাঝে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ফেসবুকে ইংরেজিতে একটি বার্তা প্রকাশ করেন প্রভা; সঙ্গে যুক্ত করেন নিজের একটি ছবিও।

প্রভার সেই বার্তার বাংলায় অর্থ করলে দাঁড়ায়, ‘যিনি কোনো ঘটনার গল্প বলেন, বেশিরভাগ সময় তিনিই নিজের পক্ষটি তুলে ধরেন। মানুষের যদি সাধারণ বুদ্ধি থাকে, তাহলে তাদের ভাবা উচিত, প্রতিটি ঘটনারই দুটি দিক রয়েছে।’

তবে প্রভার ছবি দেখে ভক্তরা তার সৌন্দর্যের প্রশংসা করলেও কেন এই কথাগুলো লিখেছেন, নেটিজেনদের কেউ কেউ মন্তব্য ঘরে তা জানতে চেয়েছেন। কোন প্রেক্ষাপটে এই পোস্ট; তা অভিনেত্রী উল্লেখ করেননি; নেটিজেনদের প্রশ্নের কোনো উত্তরও দেন নি অভিনেত্রী।

Mahfuzur Rahman

Publisher & Editor