বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

খুকি আর চোর

প্রকাশিত: ০৮:২১, ১৮ নভেম্বর ২০২৬ | ৬

চোর এসেছে গভীর রাতে

কুকুর দিচ্ছে ধমকে,

বাইরে এত আওয়াজ কিসের

উঠল খুকি চমকে!
 

ছাদের পাশে সুপারিগাছ

মোটা দুই জোড়,

উঠে আসে গাছ বেয়ে

লম্বা চিকন চোর।
 

হাঁটাহাঁটির শব্দ আসে

খুকির লাগে ভয়,

জানালায় কটরমটর

কিসের শব্দ হয়?
 

খুকি তাকায় জানালায়

তখন গভীর রাত,

হঠাৎ খুকি দেখতে পেল

চোরের কালো হাত!
 

চিৎকার দিয়ে খুকি বলে,

চোর এসেছে হায়!

চোরটি তখন অন্ধকারেই

দৌড় দিয়ে পালায়!

Mahfuzur Rahman

Publisher & Editor