বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ওমর সানীর যে সিনেমার বদৌলতে ৬ তলা বাড়ি হয় ঝন্টুর

প্রকাশিত: ০৮:১২, ১৮ নভেম্বর ২০২৬ | ৪

নব্বই দশকের জনপ্রিয় ঢালিউড অভিনেতা ওমর সানী ‘চাঁদের আলো’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। সেই সিনেমায় আলাদাভাবে দর্শকদের নজর কাড়েন তিনি। প্রথম সিনেমার সাফল্যের পর নির্মাতাদের কাছেও আস্থার প্রতীক হয়ে ওঠেন ওমর সানী। সেই সময় এ অভিনেতাকে নিয়ে বাজি ধরেছিলেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এ নির্মাতার ‘প্রেমগীত’ সিনেমার মাধ্যমেও দর্শকদের মাঝে সাড়া ফেলেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির ব্যবসায়িক সাফল্যের কথা তুলে ধরেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমাটির সাফল্যে তিনি বলেন, ‘প্রেমগীত’ সিনেমা থেকে পাওয়া আয় দিয়ে ঢাকায় ছয়তলা একটি বাড়ি নির্মাণ করেছিলেন তিনি।

দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘নারায়ণগঞ্জে রুপালি বন্দর নামে একটা সিনেমা হলে একটানা দুই বছর ‘প্রেমগীত’ সিনেমা চলেছে। সেই সিনেমার বাজেট ছিল মাত্র ২০ লাখ টাকা। ওমর সানীর বিপরীতে নায়িকা ছিল লিমা। এত জুনিয়র একজন অভিনেতা ও অভিনেত্রীর সিনেমা এমন ব্যবসা করবে তা কখনো ভাবিনি বলে জানান এ নির্মাতা।

তিনি বলেন, ‘তখন ৬০-৭০ লাখ টাকার সিনেমা নির্মাণ হতো। আমি ভেবেছিলাম ছবিটা খারাপ হলেও আমার ২০ লাখ টাকা উঠে আসবে। এই ভেবে নির্মাণ করা।’

এ সিনেমাটির জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে— এ সিনেমার গানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পায় ‘আমার মনের ময়ূরী আয়রে’। এ গানটি সিনেমাপ্রেমী দর্শকদের ভীষণ মনে দাগ কাটে। প্রয়াত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া এ গানটি এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে বলে জানান দেলোয়ার জাহান ঝন্টু।

উল্লেখ্য, ‘প্রেমগীত’ সিনেমায় অভিনেতা ওমর সানী ও অভিনেত্রী লিমা ছাড়াও আরও অভিনয় করেন বাপ্পারাজ, আবদুল্লাহ সাকী, গাঙ্গুয়া, আহমেদ শরীফ প্রমুখ। 

Mahfuzur Rahman

Publisher & Editor