বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

আইপিএল নিলামের আগে ১০ দলের চূড়ান্ত তালিকা প্রকাশ

প্রকাশিত: ০৮:০৯, ১৮ নভেম্বর ২০২৬ | ৬

আইপিএলের আগামী মৌসুমকে ঘিরে দল গোছানোর প্রাথমিক কাজ শেষ করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ২০২৭ আসরের মিনি নিলামের আগে কোন ক্রিকেটারদের ধরে রাখা হয়েছে, কাদের ছেড়ে দেওয়া হয়েছে এবং ট্রেডের মাধ্যমে কারা নতুন দলে যোগ দিয়েছেন, সেই চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে দলগুলো।

আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম। তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াডে এসেছে বেশ কিছু বড় পরিবর্তন।

এবারের তালিকায় সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি মহেন্দ্র সিং ধোনির আইপিএল থেকে অবসরের ঘোষণা। এছাড়া কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের। সানরাইজার্স হায়দরাবাদও ছেড়ে দিয়েছে ওপেনার ট্রাভিস হেডকে। চোটের কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে বাদ পড়েছেন জ্যাকব বেথেল।

ট্রেডের বাজারেও হয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন। মুম্বাই ইন্ডিয়ানস থেকে পাঞ্জাব কিংসে যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। বিপরীতে পাঞ্জাব ছেড়ে মুম্বাইয়ে এসেছেন আর্শদীপ সিং। অন্যদিকে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে দিল্লি ক্যাপিটালসে ফিরেছেন ঋষভ পান্ত।

নিলামের আগে ১০ দলের খেলোয়াড় তালিকা ও হাতে থাকা অর্থের পরিমাণ একনজরে দেখে নেওয়া যাক।

১. চেন্নাই সুপার কিংস

ধরে রেখেছে ১৭ ক্রিকেটার

রুতুরাজ গায়কোয়াড়, সাঞ্জু স্যামসন, আয়ুষ মাহাত্রে, উরভিল প্যাটেল, ডেওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, কার্তিক শর্মা, সরফরাজ খান, রাহুল চাহার, নূর আহমেদ, শ্রেয়াস গোপাল, অংশুল কাম্বোজ, মুকেশ চৌধুরী, গুরজপনীত সিং, রামকৃষ্ণ ঘোষ, জেমি ওভারটন ও আকিল হোসেন।

ট্রেডে এসেছে: লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডস (সানরাইজার্স হায়দরাবাদ থেকে)।

ছেড়ে দিয়েছে: মহেন্দ্র সিং ধোনি (অবসর), আমান খান, ডিয়েন ফরেস্টার, কুলদীপ যাদব, ম্যাকনিল নরোনা, ম্যাথু শর্ট, ম্যাট হেনরি, আকাশ মাধওয়াল, প্রশান্ত বীর, স্পেনসার জনসন ও জাক ফোকস।

ট্রেডে ছেড়েছে: খলিল আহমেদ ও নাথান এলিস।

অবশিষ্ট অর্থ: ২৮.০৫ কোটি রুপি।

২. মুম্বাই ইন্ডিয়ানস

ধরে রেখেছে ১৫ ক্রিকেটার

রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জাসপ্রিত বুমরা, তিলক ভার্মা, নমন ধীর, রায়ান রিকেলটন, শেরফান রাদারফোর্ড, কুইন্টন ডি কক, করবিন বশ, উইল জ্যাকস, শার্দুল ঠাকুর, রাজ বাওয়া, মিচেল স্যান্টনার, অশ্বানি কুমার ও রঘু শর্মা।

ট্রেডে এসেছে: আর্শদীপ সিং (পাঞ্জাব কিংস থেকে)।

ছেড়ে দিয়েছে: ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, এএম গাজানফার, অথর্ব আঙ্কোলেকর, কেশব মহারাজ, মোহাম্মদ ইজহার, দানিশ মালেওয়ার, ময়াঙ্ক মার্কান্ডে, ময়াঙ্ক রাওয়াত, মহিপাল লোমরোর, রবিন মিনজ, রুচিত আহির ও কৃষ ভাগত।

ট্রেডে ছেড়েছে: হার্দিক পান্ডিয়া।

অবশিষ্ট অর্থ: ৩২.৬০ কোটি রুপি।

৩. দিল্লি ক্যাপিটালস

ধরে রেখেছে ১৪ ক্রিকেটার

অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, পৃথ্বী শ, সমীর রিজভি, আশুতোষ শর্মা, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, মুকেশ কুমার, অকিব নবী, বিপ্রজ নিগম, মাধব তিওয়ারি, ত্রিপুরানা বিজয় ও কাইল জেমিসন।

ট্রেডে এসেছে: ঋষভ পান্ত (লক্ষ্ণৌ থেকে) ও জিশান আনসারি (হায়দরাবাদ থেকে)।

ছেড়ে দিয়েছে: মিচেল স্টার্ক, নীতিশ রানা, অভিষেক পোড়েল, পাথুম নিশাঙ্কা, বেন ডাকেট, করুণ নায়ার, সাহিল পারাখ, দুশমন্ত চামিরা, রেহান আহমেদ ও অজয় মান্ডল।

ট্রেডে ছেড়েছে: থাঙ্গারাসু নাটারাজন ও কুলদীপ যাদব।

অবশিষ্ট অর্থ: ৩৯.৫০ কোটি রুপি।

৪. লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

ধরে রেখেছে ১৬ ক্রিকেটার

মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, জশ ইংলিস, আয়ুষ বাদোনি, আবদুল সামাদ, মুকুল চৌধুরী, অক্ষত রঘুবংশী, হিম্মত সিং, শাহবাজ আহমেদ, দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদব, মোহসিন খান, ময়াঙ্ক যাদব, আকাশ সিং ও অর্জুন টেন্ডুলকার।

ট্রেডে এসেছে: কুলদীপ যাদব (দিল্লি থেকে) ও স্যাম কারেন (রাজস্থান থেকে)।

ছেড়ে দিয়েছে: আভেশ খান, ম্যাথু ব্রিজকে, আনরিখ নর্কিয়া, জর্জ লিন্ডে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নমন তিওয়ারি ও আরশিন কুলকার্নি।

ট্রেডে ছেড়েছে: ঋষভ পান্ত, মোহাম্মদ শামি ও এম সিদ্ধার্থ।

অবশিষ্ট অর্থ: ৪৭.৪৫ কোটি রুপি।

৫. পাঞ্জাব কিংস

ধরে রেখেছে ১৮ ক্রিকেটার

শ্রেয়াস আইয়ার, প্রিয়াংশ আরিয়া, প্রভসিমরন সিং, শশাঙ্ক সিং, মুশির খান, বিষ্ণু বিনোদ, কুপার কনোলি, মার্কাস স্টয়নিস, আজমতউল্লাহ ওমরজাই, মার্কো ইয়ানসেন, সূর্যাংশ শেডগে, জেভিয়ার বার্টলেট, বেন ডোয়ারশুইস, যশ ঠাকুর, ব্যাসক বিজয়কুমার, যুজবেন্দ্র চাহাল, হরপ্রীত ব্রার ও হারনুর সিং।

ট্রেডে এসেছে: হার্দিক পান্ডিয়া (মুম্বাই থেকে)।

ছেড়ে দিয়েছে: নেহাল ওয়াধেরা, লকি ফার্গুসন, মিচেল ওয়েন, পায়লা অবিনাশ, প্রবীণ দুবে ও বিশাল নিশাদ।

ট্রেডে ছেড়েছে: আর্শদীপ সিং।

অবশিষ্ট অর্থ: ১৮.৬০ কোটি রুপি।

৬. রাজস্থান রয়্যালস

ধরে রেখেছে ১৭ ক্রিকেটার

রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল, শুভম দুবে, আমান রাও, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, ডোনোভান ফেরেইরা, দাসুন শানাকা, রবীন্দ্র জাদেজা, রবি বিষ্ণোই, যশরাজ পুনজা, ইমানজত চাহাল, জোফ্রা আর্চার, ব্রিজেশ শর্মা, সন্দীপ শর্মা ও সুশান্ত মিশ্র।

ট্রেডে এসেছে: মোহাম্মদ শামি ও এম সিদ্ধার্থ (লক্ষ্ণৌ থেকে)।

ছেড়ে দিয়েছে: শিমরন হেটমায়ার, নান্দ্রে বার্গার, অ্যাডাম মিলনে, কুয়েনা মাফাকা, তুষার দেশপান্ডে, কুলদীপ সেন, যুধবীর সিং, ভিগনেশ পুথুর ও রবি সিং।

ট্রেডে ছেড়েছে: স্যাম কারেন।

অবশিষ্ট অর্থ: ২৭.০৫ কোটি রুপি।

৭. সানরাইজার্স হায়দরাবাদ

ধরে রেখেছে ১৫ ক্রিকেটার

প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ইশান কিষান, হেনরিখ ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, ব্রাইডন কার্স, সালিল অরোরা, অনিকেত ভার্মা, হর্ষ দুবে, স্মরণ রবিচন্দ্রন, প্রফুল হিঙ্গে, সাকিব হুসেন, শিবাং কুমার, ক্রেইনস ফুলেত্রা ও ঈশান মালিঙ্গা।

ট্রেডে ছেড়েছে: হার্শাল প্যাটেল, জিশান আনসারি, লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডস।

ছেড়ে দিয়েছে: ট্রাভিস হেড, কামিন্দু মেন্ডিস, জয়দেব উনাদকাট, দিলশান মাদুশঙ্কা, ওঙ্কার তারমালে, অমিত কুমার, শিবম মাভি, জেরাল্ড কোয়েটজি ও ডেভিড পেইন।

অবশিষ্ট অর্থ: ৪০.১৫ কোটি রুপি।

৮. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ধরে রেখেছে ১৯ ক্রিকেটার

বিরাট কোহলি, রজত পাতিদার, ফিল সল্ট, দেবদূত পাডিক্কাল, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, রোমারিও শেফার্ড, জশ হ্যাজলউড, ভুবনেশ্বর কুমার, সুযশ শর্মা, অভিনন্দন সিং, রাসিখ সালাম, ভেঙ্কটেশ আইয়ার, জ্যাকব ডাফি, জর্ডান কক্স, ভিকি ওস্তওয়াল, কণিষ্ক চৌহান ও যশ দয়াল।

ছেড়ে দিয়েছে: জ্যাকব বেথেল, রিচার্ড গ্লিসন, মঙ্গেশ যাদব, সাত্ত্বিক দেশওয়াল, ভিহান মালহোত্রা ও স্বপ্নিল সিং।

অবশিষ্ট অর্থ: ১৪.১৫ কোটি রুপি।

৯. গুজরাট টাইটানস

ধরে রেখেছে ২২ ক্রিকেটার

শুবমান গিল, সাই সুদর্শন, রাহুল তেওয়াতিয়া, কুমার কুশাগ্র, অনুজ রাওয়াত, জস বাটলার, টম ব্যান্টন, গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর, আর সাই কিশোর, মানব সুতার, রশিদ খান, জয়ন্ত যাদব, জেসন হোল্ডার, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, গুরনুর ব্রার, অশোক শর্মা, আরশাদ খান, পৃথ্বীরাজ ইয়ারা ও নিশান্ত সিন্ধু।

ট্রেডে এসেছে: হার্শাল প্যাটেল (সানরাইজার্স থেকে)।

ছেড়ে দিয়েছে: ইশান্ত শর্মা, লুক উড, কুলবন্ত খেজরোলিয়া, শাহরুখ খান ও কনর এস্টারহুইজেন।

অবশিষ্ট অর্থ: ৮.৭৫ কোটি রুপি।

১০. কলকাতা নাইট রাইডার্স

ধরে রেখেছে ১৭ ক্রিকেটার

ক্যামেরন গ্রিন, সুনীল নারিন, রিংকু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, ফিন অ্যালেন, মণীশ পাণ্ডে, রোভম্যান পাওয়েল, অংকৃষ রঘুবংশী, রামানদীপ সিং, টিম সাইফার্ট, সার্তক রঞ্জন, অনুকূল রায়, বৈভব অরোরা, সৌরভ দুবে, কার্তিক ত্যাগী ও প্রশান্ত সোলাঙ্কি।

ছেড়ে দিয়েছে: আজিঙ্কা রাহানে (অবসর), আকাশ দীপ, ব্লেসিং মুজারাবানি, দক্ষ কামরা, লুভনিথ সিসোদিয়া, মাথিশা পাথিরানা, মোস্তাফিজুর রহমান, নবদীপ সাইনি, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, তেজস্বী সিং ও উমরান মালিক।

অবশিষ্ট অর্থ: ৪১.৬৫ কোটি রুপি।

নিলামের আগে কোন দলের হাতে কত অর্থ?

দলগুলোর প্রকাশিত হিসাব অনুযায়ী, নিলামের আগে সবচেয়ে বেশি অর্থ রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হাতে। অন্যদিকে সবচেয়ে কম অর্থ নিয়ে নিলামে নামবে গুজরাট টাইটানস।

সবচেয়ে বেশি অর্থ থাকা পাঁচটি দল হলো:

১. লক্ষ্ণৌ সুপার জায়ান্টস — ৪৭.৪৫ কোটি রুপি।
২. কলকাতা নাইট রাইডার্স — ৪১.৬৫ কোটি রুপি।
৩. সানরাইজার্স হায়দরাবাদ — ৪০.১৫ কোটি রুপি।
৪. দিল্লি ক্যাপিটালস — ৩৯.৫০ কোটি রুপি।
৫. মুম্বাই ইন্ডিয়ানস — ৩২.৬০ কোটি রুপি।
নিলাম ঘিরে বাড়ছে উত্তেজনা

ধোনির অবসর, মোস্তাফিজের কলকাতা ছাড়ার সিদ্ধান্ত, স্টার্ক ও ট্রাভিস হেডের মতো তারকাদের ছেড়ে দেওয়া এবং হার্দিক-আর্শদীপের দলবদল—সব মিলিয়ে আইপিএলের আগামী মৌসুমের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রস্তুতিতে বড় পরিবর্তন এসেছে।

১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিতব্য মিনি নিলামে দলগুলো নিজেদের ঘাটতি পূরণে নতুন ক্রিকেটারদের দলে নেওয়ার চেষ্টা করবে। এখন দেখার বিষয়, কোন ফ্র্যাঞ্চাইজি নিলামের মঞ্চে সবচেয়ে কার্যকর দল গঠন করতে পারে।

Mahfuzur Rahman

Publisher & Editor