বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে ডেমোক্র্যাট মার্সি ক্যাপ্টুর

প্রকাশিত: ০৫:৩২, ০৪ নভেম্বর ২০২৬ | ১৫

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নবম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রতিনিধি মার্সি ক্যাপ্টুর। মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডেরেক মেরিনকে পরাজিত করে কংগ্রেসে নিজের ২৩তম মেয়াদ নিশ্চিত করেছেন ৮০ বছর বয়সী এই রাজনীতিক।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।

এ আসনে জয়-পরাজয়ের ওপর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নির্ধারণের লড়াইয়ে প্রভাব পড়তে পারে। রিপাবলিকানদের সুবিধা হয়—এমনভাবে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা হলেও জয় পেয়েছেন ক্যাপ্টুর।

২০২৪ সালের নির্বাচনেও মুখোমুখি হয়েছিলেন ক্যাপ্টুর ও মেরিন। সে সময় ২ হাজার ৪০০ ভোটেরও কম ব্যবধানে জয়ী হয়েছিলেন বর্তমান প্রতিনিধি।

১৯৮২ সালে প্রথম কংগ্রেসে নির্বাচিত হন ক্যাপ্টুর। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা নারী তিনি।

Mahfuzur Rahman

Publisher & Editor