চলতি মৌসুমে লা লিগায় শেষ হয়েছে ৯ ম্যাচ। চ্যাম্পিয়নস লিগে ৩ ম্যাচে প্রথম ২ ম্যাচে জয় পেলেও শেষ ম্যাচে পিএসজির কাছে পাত্তাই পায়নি স্প্যানিশ জায়ান্টরা।
পিএসজির হারের ম্যাচে রক্ষণভাগ সংকট প্রকট আকারে চোখে পড়েছে। চোট জর্জরিত সেন্টারব্যাকে একের পর বিকল্প ছিটকে যাওয়ায় চাপে কোচ হানসি ফ্লিক।
স্পেনের ক্রীড়া সংবাদমাধ্যম এএসে’র প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বার্সার রক্ষণভাগের দুর্দশা উদ্বেগজনক হয়ে উঠেছে। প্রথমে চোট পান সেন্টারব্যাক আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।
এরপর ছিটকে যান এরিক গার্সিয়া, কুন্দে, জাভি এস্পার।
জেরার্ড মার্টিনে পিএসজির বিপক্ষে প্যারিসে শারীরিক সমস্যা নিয়ে খেলেছেন, এল ক্ল্যাসিকোতে রিয়ারের বিপক্ষে জ্বর নিয়ে খেলেছে কুবারসি। এতে একে একে বার্সা বসের হাতে থাকা বিকল্প ফুরিয়ে আসছে, এবং পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
দলবদলের মৌসুম বন্ধ হয়ে যাওয়ায় এবং শীতকালীন বাজারে কোনো বিনিয়োগ করতে পারবে না এমন ধারণা তৈরি হওয়ায়, ক্লাবটি বরাবরের মতোই এই সমস্যা থেকে পরিত্রাণে যুব একাডেমি লা মাসিয়ার দিকে তাকাচ্ছে।
তবে এবার মনে হচ্ছে না যে তারা তাদের যুব একাডেমি, যা তাদের সবচেয়ে বড় সম্পদ, তা থেকে এই সমস্যার সমাধান করতে পারবে।
কারণ যুব একাডেমিতে যারা সেন্টারব্যাক হিসেবে খেলছে। তারা এই মুহূর্তে কেউই সিনিয়র দলে খেলার মত প্রতিভা দেখাতে পারেনি। ১৭ বছর বয়সে কুবারসিকে বার্সা কোচ জাভি নির্বাচিত করেন। এস্তানিওলের এই সেন্টার-ব্যাক একাদশে সুযোগ পেয়ে তার প্রতিভার জানান দিয়েছে।
ক্লাবের একটি সূত্র এএসকে জানিয়েছে, সমস্যা সমাধানে সিউতাত এস্পোর্তিভাতে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলো ক্লাব কর্তারা। সেখানে বলা হয়, ‘একাডেমির তরুণদের কেউই এখনো প্রস্তুত নয়।’
বার্সার গেল দুটি ম্যাচে জন্য অ্যালেক্স ক্যাম্পোসকে দলে ডেকেছিলো কোচ হানসি ফ্লিক। লেইদার এই খেলোয়াড় বার্সার একাডেমিতে অধীনে প্রতিটি মিনিট খেলেছে , এবং অন্য কোনো উপায় না থাকলে ফ্লিক তাকে ব্যবহার করবেন বলে মনে হচ্ছে। তার ভালো সম্ভাবনা আছে, কিন্তু সে এখনো একজন বিকাশমান খেলোয়াড়।
তবে বার্সেলোনায় আশা জাগানো আরেকটি নাম হলো জুয়েনস্লে ওনস্টাইন। গত শীতকালীন দলবদলের মৌসুমে চুক্তিবদ্ধ হওয়া এই ডাচ সেন্টার-ব্যাক প্রাক-মৌসুমের শেষে ইনজুরিতে পড়েন। এতে এখনো তার অভিষেক হয়নি। তিনি ভিটেসে এবং আয়াক্সের যুব দল থেকে উঠে এসেছিলেন।
অ্যালেক্স ক্যাম্পোসের পাশাপাশি আরেকজন নিয়মিত খেলোয়াড় হলেন হাফিফ গারিবা। ঘানার এই খেলোয়াড় মার্সেট ফাউন্ডেশনে তার ক্যারিয়ার শুরু করেন এবং পরে লা মাসিয়াতে যোগ দেন। একাডেমিতে ভালো খেলছে। তবে এখনো আগ্রহী হওয়া তেমন কিছু করতে পারেনি।
যেহেতু একাডেমি থেকে এখনই সমস্যার সমাধান হচ্ছে না। এতে ক্রমশ জটিল হওয়া পরিস্থিতি দীর্ঘ মৌসুম কিভাবে পাড়ি দেবে বার্সা সেটাই দেখার বিষয়।
Publisher & Editor