বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আলোকস্বল্পতার পর বৃষ্টি, অপেক্ষা বাড়ল বাংলাদেশের

প্রকাশিত: ০৭:০৮, ২৯ অক্টোবর ২০২৬ | ৪

উইকেট পাওয়ার অপেক্ষা আরো বাড়ল বাংলাদেশের। আলোকস্বল্পতার পর বৃষ্টি হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজদের অপেক্ষা বাড়িয়ে দিয়েছে।

মিরপুরে এখন বৃষ্টি হচ্ছে। উইকেট বাঁচাতে তাই পিচকে চাদরে মোড়ানো হয়েছে। এতে করে দ্বিতীয় সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়িয়েছে ১ উইকেটে ৮৯ রান। বাংলাদেশের থেকে এখনো ১৮৩ রানে পিছিয়ে অতিথিরা।

বাংলাদেশকে একমাত্র সাফল্য এনে দিয়েছেন হাসান। দলীয় ২৯ রানে ব্র্যান্ডন কিংকে (১৫ রান) লিটন দাসের বদলি নামা উইকেটরক্ষক জাকের আলি অনিকের হাতে ক্যাচ দিতে বাধ্য করেছেন তিনি। কিন্তু এরপর উইকেটের খোঁজে মাথা ঠুকরাচ্ছেন বাংলাদেশের বোলাররা।

কিন্তু ফিল্ডাররা লুফে নিতে পারেননি। জন ক্যাম্পবেল দুইবার ‘জীবন’ এখন বাংলাদেশের বোলারদের শাসন করছেন। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৫৩ রানে অপরাজিত আছেন ক্যারিবিয়ানদের ওপেনার। ৬৫ বলের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ২ ছক্কায়। তাকে সঙ্গ দিচ্ছেন ত্যাগনারায়ণ চন্দরপল।

কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপলের ছেলে ২১ রানে ক্রিজে আছেন। দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়ছেন।
এর আগে ব্যাটিংধসে ২৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শুরু করতে নেমে শেষ ৭ উইকেট হারিয়েছে মাত্র ৫৯ রানে। দিন শুরু করেছিল ৩ উইকেটে ২১৩ রানে। বাংলাদেশের জন্য দিনটা ভালো না হলেও ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান ইসলাম। ১১ চারে ১০৫ রানে আউট হন বাঁহাতি ওপেনার। 

Mahfuzur Rahman

Publisher & Editor