বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১

প্রকাশিত: ০৬:৪৮, ২১ অক্টোবর ২০২৬ | ১৯

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে মঙ্গলবার সন্ধ্যায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।

এ ঘটনায় একজন নিহত  এবং অন্য একজন নিখোঁজ রয়েছেন বলে বুধবার জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়। দেশটির মন্ত্রণালয় জানায়, ম্যুরথ-এট-মোজেল অঞ্চলে ফরাসি বিমানবাহিনীর একটি মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানটিতে দুজন আরোহী ছিলেন।

দুর্ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।

তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
 

Mahfuzur Rahman

Publisher & Editor