ছবি: সংগৃহীত
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে শহরটিতে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলারও দায় স্বীকার করেছে গোষ্ঠিটি।
বিষয়টি নিশ্চিত করে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এডেনের বদর ক্যাম্পে সৌদি নেতৃত্বাধীন জোটের ‘সামরিক অভিযান পরিচালনাকক্ষ’ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তাদের গোষ্ঠী।
মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানায়, হামলাটি নির্ভুলভাবে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও দাবি করেছেন তিনি।
এদিকে সংবাদমাধ্যম আলজাজিরার ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার সকালে দক্ষিণ ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করেও একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
Publisher & Editor