বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দুই পেসারের ফিটের অপেক্ষায় দল ঘোষণা পেছাল ভারত

প্রকাশিত: ০৬:৫৬, ১৪ অক্টোবর ২০২৬ | ১৫

নভেম্বরে প্রথম সপ্তাহে নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ খেলবে ভারত। তবে টেস্ট ও ওয়ানডেতে ভারত এখনো দল ঘোষণা করেনি।

তিন তারকা ক্রিকেটারের পুরোপুরি ফিট হওয়ার অপেক্ষায় রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ফিটনেস আপডেট না পাওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন না নির্বাচকরা। 
জানা যায়, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা ও ঋষভ পন্থের ফিটনেস আপডেট না পাওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন না নির্বাচকরা। তিনজনই বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে (সিওই) ফিটনেস পুর্নরুদ্ধারে কাজ করছে।
 
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন প্রসিধ কৃষ্ণ। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ওই ম্যাচের পরে সিওএ গিয়েছেন তিনি। সেখানে তাঁকে ফিট হওয়ার জন্য তিন সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছে।

ইরানি কাপের ম্যাচে সাইড স্ট্রেনের সমস্যায় পড়েন ঋষভ পন্থ।

বিসিসিআই ইতিমধ্যেই জানিয়েছে, নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলের হয়ে প্রথম দু’টি চারদিনের প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না তিনি।
পন্থের চোট খুব গুরুতর না হলেও তাঁকে নিয়ে সতর্ক থাকতে চাইছে সিওই। ১৯ নভেম্বর থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজ়ে ভারতের ব্যাটিংয়ের অন্যতম ভরসা পন্থ। ফলে তাঁকে সম্পূর্ণ ফিট হিসেবে পেতে চাইছে দল। টেস্ট ও ওডিআই— দুই ফরম্যাটেই ভারতের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য প্রসিধ।

বিসিসিআই জানান, ‘পন্থ ও প্রসিধ — দু’জনের চোটই প্রাথমিকভাবে খুব গুরুতর বলে মনে হচ্ছে না। কিন্তু সিওই কোনও ঝুঁকি নিতে চাইছে না। তাই দু’জনকেই তিন সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছে।’

হর্ষিত রানাকে নিয়েও আশাবাদী ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দুই ফরম্যাটেই তাকে দলে চাইছেন নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা। আট নম্বরে ব্যাট করতে পারেন, এমন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে হর্ষিতকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে বলে জানা গেছে।

Mahfuzur Rahman

Publisher & Editor