শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বই কেটো না ইঁদুর ভায়া

প্রকাশিত: ০৩:৫১, ০৩ অক্টোবর ২০২৬ | ১৭

ইঁদুর ভায়া ইঁদুর ভায়া

যাচ্ছ কোথা তুমি

বই কেটো না, দেব তোমায়

লালরঙা ঝুমঝুমি।


ঝুমঝুমিটা পেয়েই ইঁদুর

মারল কষে লাথি

উল্টে গেল পড়ার টেবিল

নিভল ঘরের বাতি।


অন্ধকারে যায় না দেখা

টেবিল ভরা বই

কোথায় গেল দুষ্ট ইঁদুর

চারদিকে হৈচৈ।

খাটের নিচে ইঁদুর দেখে

বলল সুবাহ ওই

কাটুরকুটুর কাটছে নানুর

নতুন ছড়ার বই।

Mahfuzur Rahman

Publisher & Editor