শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ঝটপট পিৎজা ও স্যান্ডউইচ বানাতে ব্যবহার করতে পারেন পিটা ব্রেড, দেখুন রেসিপি

প্রকাশিত: ০৭:৪৯, ০২ অক্টোবর ২০২৬ | ১২

উপকরণ
ময়দা: ৩ কাপ

গরম দুধ: ১ কাপ

চিনি: ৩ টেবিল চামচ

ইস্ট: ২ টেবিল চামচ

সয়াবিন তেল: ১ টেবিল চামচ

বাটার: ২ টেবিল চামচ

লবণ: ১ চা–চামচ

প্রণালি
হালকা গরম দুধে ইস্ট দিয়ে ১০ মিনিট ঢেকে রেখে দিতে হবে।

যখন ইস্ট ফুলে উঠে বলের মতো হবে, তখন চিনি, লবণ, সয়াবিন তেল ও ময়দা দিয়ে মাখিয়ে একটা রুটির পরিমাণে ডো বানাতে হবে।

এবার ৩০ মিনিট ঢেকে রাখতে হবে।

যখন ফুলে উঠবে, তখন বাটার দিয়ে আবার ভালোভাবে মথে নিয়ে আটটি ভাগে ভাগ করে রুটি বেলে নিন।

সব রুটি বেলে কাপড় দিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট।

রুটিগুলো ফুলে উঠলে প্রথম যে রুটিটি বেলা হয়েছে, সেটি সেঁকে নিতে হবে।

এভাবে একে একে রুটিগুলো সেঁকে পিটা ব্রেড তৈরি করুন।

● পিটা ব্রেড এক সপ্তাহ সংরক্ষণ করা যাবে।

● যেকোনো তরকারির সঙ্গে পরিবেশন করা যায়।

● এই পিটা ব্রেড দিয়ে ঝটপট পিৎজা, প্যান পিৎজা, স্যান্ডউইচ ইত্যাদি তৈরি করা যাবে।

Mahfuzur Rahman

Publisher & Editor