শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

১৭ বছর পর আবার জুটিতে বিদ্যা বালান ও বাল্কি

প্রকাশিত: ০৭:৪৪, ০২ অক্টোবর ২০২৬ | ১৪

‘পা’ সিনেমা মুক্তির ১৭ বছর পর আবার জুটি হয়ে একসঙ্গে কাজ করছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ও দক্ষিণী পরিচালক আর বাল্কি। ‘পা’ সিনেমার প্রায় পৌনে দুই দশক পর পর্দায় ফিরছেন এ বিখ্যাত জুটি। এর আগে ২০০৯ সালে অমিতাভ বচ্চনকে নিয়ে তৈরি আইকনিক সিনেমা ‘পা’ মুক্তির পর এই প্রথম নতুন একটি তামিল প্রজেক্টের জন্য হাত মেলালেন তারা। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিদ্যা বালান নিজেই সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে স্ক্রিপ্ট হাতে নিয়ে Behind The Scene-এর বিশেষ একটি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। সেই ছবির সঙ্গে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— New Beginnings #NewTamilFilm with #RBalki.

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে ৪৭ বছর বয়সি বিদ্যা বালানকে একটি চশমা ও সুবিন্যস্ত লম্বা বেণিতে স্ক্রিপ্ট পড়তে দেখা গেছে। ছবিটি প্রকাশের পর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে সিনেমাটি নিয়ে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটির নাম বা মূল প্রেক্ষাপট নিয়ে এখন পর্যন্ত নির্মাতারা বিস্তারিত কিছু জানাননি। 

তবে বিদ্যা বালনের এই পোস্টটিই ছিল সিনেমার উৎপাদন বা শুটিং শুরু হওয়ার প্রথম আনুষ্ঠানিক ইঙ্গিত। ২০০৯ সালে জাতীয় পুরস্কারজয়ী চলচ্চিত্র ‘পা’-তে অমিতাভ বচ্চনের মায়ের ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন বিদ্যা বালান। ১৭ বছর পর বাল্কি-বিদ্যার জুটিকে আবার একসঙ্গে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন ভাষার এ ছবিতে।

অভিনেত্রী বিদ্যা বালানের ঝুলিতে ২০২৬ সালের শেষার্ধে বেশ কয়েকটি বড় বাজেটের বাণিজ্যিক ছবি রয়েছে। রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ সিনেমায় ‘কান্থা’র চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। সম্প্রতি তার চরিত্রের ফার্স্টলুক টিজার প্রকাশ পেয়েছে। ছবিতে তিনি কিংবদন্তি মিঠুন চক্রবর্তীর জ্যেষ্ঠ কন্যার ভূমিকায় অভিনয় করেছেন। এ সিনেমাটি আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। 

অন্যদিকে আনিস বাজমির পরিচালনায় খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও রাশি খান্নার সঙ্গে একটি কমেডি ড্রামায় দেখা যাবে বিদ্যা বালানকে। কেরালার এ সিনেমার প্রথম পর্বের শুটিং ইতোমধ্য সম্পন্ন হয়েছে এবং সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ ডিসেম্বর।

Mahfuzur Rahman

Publisher & Editor