ভাদ্র মাসের সুঘ্রাণ ভরা
পাকা তালের বড়া,
বন্ধুরা কই? খাবে যদি
বুবুর হাতের গড়া।
সবুজ গ্রামের পথটি ধরে
এসো আমার বাড়ি,
আরিচা না, এসো দিয়ে
পদ্মা সেতু পাড়ি।
তালের বড়া ছাড়াও তালের
পায়েস খেতে পারো,
মাও দেবে আদর করে
যত খাবে আরো।
Publisher & Editor