বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আমের পসেটের রেসিপি

প্রকাশিত: ০৭:০২, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১১

উপকরণ
পাকা আম ২টি

হেভি ক্রিম বা হুইপিং ক্রিম ২ কাপ

চিনি আধা কাপ

লেবুর রস ২ টেবিল চামচ

লেমন জেস্ট সামান্য ও সাজানোর জন্য আমের টুকরা

প্রণালি
আমের খোসা ও আঁটি ছাড়িয়ে ব্লেন্ড করে পিউরি তৈরি করুন।

একটি সসপ্যানে ক্রিম ও চিনি মাঝারি আঁচে গরম করুন।

চিনি গলে মিশ্রণ ফুটতে শুরু করলে চুলা বন্ধ করে দিন।

আমের পিউরি, লেবুর রস ও লেমন জেস্ট মিশিয়ে নিন।

ছাঁকনি দিয়ে ছেঁকে ছোট গ্লাস বা বাটিতে ঢালুন। ঠান্ডা হলে সারা রাত ফ্রিজে রেখে দিন।

জমে গেলে আমের টুকরা ও লেমন জেস্ট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor