বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ব্রাজিল শিবিরে বড় ধাক্কা

প্রকাশিত: ০১:৪৯, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১০

জাতীয় দলের হয়ে আপাতত মাঠে নামতে পারছেন না চেলসি ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। চোটের কারণে আসন্ন আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
সামনে নির্ধারিত তিনটি প্রীতি ম্যাচের জন্য সেলেসাও দলে যোগ দেওয়ার কথা ছিল পেদ্রোর। তবে চোটের হাত থেকে রেহাই পাননি তিনি। ইতিমধ্যে তার বিকল্প হিসেবে ব্রাজিল দলে ডাক পেয়েছেন ফ্লুমিনেন্সের তরুণ মিডফিল্ডার মার্তিনেলি।

এর আগে মঙ্গলবার চেলসির নিয়মিত অনুশীলন সেশনে অনুপস্থিত ছিলেন পেদ্রো। তবে চোটের গভীরতা ঠিক কতটা বা আগামী শুক্রবার রাতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া যাবে কি না, সে বিষয়ে চেলসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Mahfuzur Rahman

Publisher & Editor