ওয়াশিংটন, ডিসি: ব্রুম কাউন্টি শেরিফ ফ্রেড আকশার ১৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির শুনানিতে সাক্ষ্য দেবেন।
নিউইয়র্কের “Local Cops, Local Crimes Act” এবং এ-সংক্রান্ত ১৫ জন নিউইয়র্ক শেরিফের করা মামলার বিষয়ে তিনি নিজের বক্তব্য তুলে ধরবেন।
আকশার বলেন, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা নিয়ে তিনি কংগ্রেসের সামনে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। তিনি রাজনৈতিক বিভাজন দূরে রেখে জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট পক্ষগুলোর একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
Publisher & Editor