মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আসিয়ান কাপ থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ

প্রকাশিত: ০৬:৪৬, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৮

শুরুর আগেই শেষ বিশ্বনাথ ঘোষের স্বপ্ন। আসিয়ান কাপে খেলা হচ্ছে না এই ডিফেন্ডারের।

চোট তার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে।
তাতে ধাক্কা খেল বাংলাদেশও। আসিয়ান কাপে খেলতে বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রস্তুতি নিচ্ছিলেন প্রাথমিক স্কোয়াডে থাকা বিশ্বনাথ। তবে নিবিড় অনুশীলনের সময়ই হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।

তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ২৭ বছর বয়সী ডিফেন্ডারকে।
এর আগে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন বিশ্বনাথ। গত মার্চে ভিয়েতনামের বিপক্ষে ফিরেছিলেন ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে হাঁটুতে চোট পাওয়া ডিফেন্ডার।

আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে আসিয়ান কাপ।

ইন্দোনেশিয়া ও হংকংয়ে শুরুর অপেক্ষায় থাকা টুর্নামেন্টের পর্দা নামবে ৫ অক্টোবর। টুর্নামেন্টে খেলতে আগামী ১৯ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ।

Mahfuzur Rahman

Publisher & Editor