নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ব্যাংকিং ও রেমিট্যান্স সেবার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াদ মাহমুদ চৌধুরী। এ উপলক্ষে ২৮ আগস্ট জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে আয়োজন করা হয় স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ’র ‘কাস্টমার্স অ্যাপ্রিসিয়েশন ইভনিং’।নতুন ভাষা শিখুন
অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ’র প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ মালেক আগত অতিথি, গ্রাহক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি প্রবাসী বাংলাদেশিদের জন্য সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব রেমিট্যান্স সেবা নিশ্চিত করার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ’র ভূমিকার কথা তুলে ধরেন।ডিজিটাল অভিধান খুঁজুন
অনুষ্ঠানে রিয়াদ মাহমুদ চৌধুরী প্রবাসী গ্রাহকদের বিভিন্ন মতামত ও প্রত্যাশা শোনেন এবং ব্যাংকের সেবার মান আরও উন্নত করার বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে গ্রাহকদের সুবিধা, প্রতিযোগিতামূলক রেট, দ্রুত সেবা এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।
তিনি জানান, প্রবাসীদের জন্য রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক করতে ডিজিটাল সেবা ও মোবাইল অ্যাপভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন লোকেশন থেকে সহজে দেশে অর্থ পাঠানোর সুযোগ এবং গ্রাহকসেবার মানোন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এমডি ও সিইও রিয়াদ মাহমুদ চৌধুরী ২৮ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্ক ও বাফেলোসহ বিভিন্ন এলাকায় ব্যাংকের সাতটি শাখা পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রবাসী গ্রাহকদের কাছে ব্যাংকিং ও রেমিট্যান্স সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।ডিজিটাল ম্যাপ দেখুন
পরিদর্শনকালে তিনি শাখাগুলোর কার্যক্রম, গ্রাহকসেবার মান এবং রেমিট্যান্স সেবা প্রদানের বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। পাশাপাশি গ্রাহকদের চাহিদা ও পরিবর্তিত প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত গ্রাহক ও কমিউনিটি প্রতিনিধিরা দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে ভালো রেট, দ্রুত লেনদেন, সহজ প্রক্রিয়া এবং মোবাইল অ্যাপসহ আধুনিক প্রযুক্তিনির্ভর সেবার বিষয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
মোহাম্মদ মালেক জানান, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের অভিজ্ঞতা ও পরামর্শকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই এ ধরনের গ্রাহক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Publisher & Editor