শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

শুভশ্রীর উদ্দেশে খোলা চিঠি দেবের

প্রকাশিত: ০৭:৪৮, ২৭ আগস্ট ২০২৬ | ১৭

আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীর ছবি ‘দেশু ৭’। এই সিনেমার মাধ্যমে যেমন দীর্ঘ বছর পর এই জুটিকে পর্দায় দেখা যাবে, তেমনই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব।

সম্প্রতি শুটিং শেষে সহশিল্পী শুভশ্রীর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন খোলা চিঠি প্রকাশ করেছেন এই নতুন পরিচালক।
দেব জানান, পরিচালনা ও ছবি মুক্তি নিয়ে যখন তিনি অনিশ্চয়তায় ভুগছিলেন, তখন না ভেবেই পাশে দাঁড়িয়েছিলেন শুভশ্রী। এমনকি গল্প বা টাইটেল না জেনেই তিনি ছবিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন।

চিঠিতে দেব লিখেন, ‘তোমায় অনেক দিন ধরেই চিনি, কিন্তু এই সিনেমা আমায় উপলব্ধি করিয়েছে মানুষ হিসেবে তুমি কতটা বিকশিত হয়েছ।

’ তিনি শুভশ্রীর কাজের প্রতি নিষ্ঠা এবং ব্যক্তিজীবনের ভারসাম্যেরও প্রশংসা করেন।
ক্যারিয়ারের একই সময়ে যাত্রা শুরু করে জীবনের এই নতুন অধ্যায়ে ফের একসাথে কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন দেব। ভক্তদের মাঝে এখনও জুটির প্রতি ভালোবাসা বাঁচিয়ে রাখার জন্য শুভশ্রীকে ধন্যবাদ জানিয়ে শুভকামনা জানান তিনি।

Mahfuzur Rahman

Publisher & Editor