শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

‘সতর্ক থাকুন...’, নেপালের বন্যা নিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের বার্তা

প্রকাশিত: ০৭:৪৪, ২৭ আগস্ট ২০২৬ | ১৪

বন্যা-ভূমিধসের কারণে উদ্বেগজনক পরিস্থিতি নেপালে। গতকাল বুধবার সকালে নেপালের উত্তরাঞ্চলের রাসুয়া জেলায় আছড়ে পড়ে এই পাহাড়ি ঢল।

তিব্বত সীমান্তের কাছে হওয়া এই বিপর্যয়ে ভোটেকোশি নদীর গতিপথের বিস্তীর্ণ এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 
বিবিসির সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, নেপাল পুলিশের জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ হয়েছে। নেপালের দুর্যোগ সংস্থা জানিয়েছে, ৫১৭ জন বিদেশি নাগরিকসহ ৯০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

যার মধ্যে প্রায় ৩০০ ভারতীয় রয়েছেন বলে দাবি নেপালের পররাষ্ট্রমন্ত্রীর।

এই ঘটনা নিয়ে মুখ খুললেন নেপালের জাতীয় দলের ক্রিকেটার দীপেন্দ্র সিং আইরি ও সন্দীপ লামিচানে। ভয়াবহ এই পরিস্থিতিতে সতর্ক ও সুস্থ থাকার বার্তা দিলেন তারা। 
এই বিপর্যয়ে দুঃখপ্রকাশ করার পাশাপাশি বন্যা ও ধসের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দীপেন্দ্র সিং আইরি। বিশেষ করে ত্রিশূলী নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
 
নিজের স্যোশাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম দীপেন্দ্র লিখেছেন, দেশের বিভিন্ন জায়গায় বন্যা ও ধসের খবর তাঁকে অত্যন্ত ব্যথিত করেছে। দেশের এই কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন দীপেন্দ্র। 

শেষে সবাইকে সতর্ক ও নিরাপদ থাকার বার্তাও দিয়েছেন তিনি।

নেপালের জাতীয় দলের আরেক ক্রিকেটার সন্দীপ লামিচানেও নেপালের এই পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন সবাইকে।

ভয়াবহ বন্যা ও ধসে নেপালের বিভিন্ন প্রান্তে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে।

জলের প্রবল স্রোতে বহু বসতি ধ্বংস হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ পরিকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার ও ত্রাণকাজ চললেও শত শত মানুষ নিখোঁজ এখনো। নিখোঁজদের মধ্যে বহু ভারতীয়, বিদেশি পর্যটক এবং তীর্থযাত্রীও রয়েছেন। অন্তত ১৯টি সেতু এবং প্রায় ৪০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল জলের স্রোতে বহু বাড়ি ভেসে গিয়েছে। বিপর্যয়ের পূর্ণ ক্ষয়ক্ষতির হিসাব এখনো করা হচ্ছে।

Mahfuzur Rahman

Publisher & Editor