গ্রীষ্মের দলবদলের আর কয়দিন বাকি আছে। নানা জল্পনায় এখনো খবরের শিরোনামে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ।
শেষতক স্পেনেই খাকবেন নাকি পাড়ি জমাবেন ইংল্যান্ডে। কারণ শেষ মুহূর্তে আর্সেনাল যেভাবে আটঘাট বেঁধে নেমেছে এই সাবেক ম্যানসিটি তারকাকে দলে ভেড়াতে। অ্যাতলেতিকো সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় এই বিশ্বকাপজয়ী তারকাকে আর্সেনালের কাছে ছাড়তে রাজি হয়েছে।
মুন্দো দেপোর্তিভো প্রতিবেদনে বলা হয়, জুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে আর্সেনাল অ্যাটলেটিকো মাদ্রিদকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে।
এদিকে আলোচনা ত্বরান্বিত করতে গার্নাসদের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বের্তা এবং ম্যানেজার মিকেল আর্তেতা আলভারেজের সঙ্গে সরাসরি নিয়মিত যোগাযোগ রাখছেন। আর্সেনাল নেতৃত্বের এই দৃঢ় পদক্ষেপটি দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগেই দলবদলটি সম্পন্ন হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে বিক্রির জন্য প্রস্তুত এবং আর্সেনালের কাছে তাকে বিক্রি করতে রাজি হয়েছে।
তবে আলভারেজ বার্সেলোনাতে যেতে আগ্রহী হওয়ায় এবং প্রিমিয়ার লিগে ফিরতে না চাওয়া এই দলবদল নিয়ে এখনো জটিলতা রয়েছে।
Publisher & Editor