শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

কাস্টার্ড সেমাইয়ের রেসিপি দেখে নিন

প্রকাশিত: ০৮:০২, ২১ আগস্ট ২০২৬ |

উপকরণ:
লাচ্ছা সেমাই ৪০০ গ্রাম

ঘি ৩ টেবিল চামচ

গুঁড়া দুধ ২ কাপ

চিনি আধা কাপ

তরল দুধ ১ লিটার

কনডেন্স মিল্ক ১ কাপ

এলাচি ২টি

দারুচিনি ১টি

কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ

ক্রিম আধা কাপ

কাজুবাদামকুচি

পেস্তাবাদামকুচি পরিমাণমতো।

প্রণালি:
প্যানে ঘি গরম করে লাচ্ছা সেমাই, ১ কাপ গুঁড়া দুধ ও চিনি দিয়ে অল্প আঁচে লালচে করে ভেজে নামিয়ে ঠান্ডা করুন।

একটি পাত্রে তরল দুধ, কনডেন্সড মিল্ক, বাকি গুঁড়া দুধ, এলাচি, দারুচিনি, কর্নফ্লাওয়ার, কাস্টার্ড পাউডার একসঙ্গে জ্বাল দিতে হবে।

দুধের মিশ্রণটি ঘন হয়ে এলে ক্রিম দিন। ভালো করে নেড়েচেড়ে নামিয়ে ঠান্ডা করুন।

পরিবেশন পাত্রে ভাজা সেমাইয়ের অর্ধেক বিছিয়ে দিন। ওপরে ঘন দুধের মিশ্রণ ও ক্রিম ঢেলে দিন।

এরপর বাকি সেমাই বিছিয়ে দিন। ওপরে বাদামকুচি দিয়ে সাজিয়ে দিন। ২ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor