উয়েফার সভাপতি থাকাকালে এক নারী সহকর্মীর সঙ্গে গোপন সম্পর্কে জড়িয়ে পড়েন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সম্পর্ক ধামাচাপাতে দিতে তাকে উয়েফার তহবিল থেকে ছয় অঙ্কের অর্থ পাইয়ে দেওয়ার অভিযোগে ফাঁস হতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
তবে ফিফা ও ইনফান্তিনো এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর বলে প্রত্যাখ্যান করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই কেলেঙ্কারিটি ফাঁস করে। এই ঘটনা ইনফান্তিনোর পদত্যাগের দাবিকে আরো জোরালো করে তুলেছে।
যিনি ইতিমধ্যে বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারি বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের একটি বিতর্কিত পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর থেকে তীব্র চাপের মুখে ছিলেন।
এর আগে ২০২৬ বিশ্বকাপে শুরুর আগে ভিসা ইস্যু, ট্রাম্পের ফোনে আচমকা লাল কার্ডে ম্যাচ নিষিদ্ধ খেলোয়াড়ের নিষেধাজ্ঞা স্থগিতসহ ব্যাপক পাক্ষপাতমূলত আচরণ ও বেফাস মন্তব্যে আলোড়িত ছিল ফুটবল অঙ্গন।
Publisher & Editor