মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

গরুর মাংস দিয়ে লেবানিজ পদ ওয়ারাক এনাব রাঁধবেন যেভাবে, দেখুন রেসিপি

প্রকাশিত: ০৭:৩৬, ০৪ আগস্ট ২০২৬ |

উপকরণ
গরুর মাংসের কিমা: ২ কাপ

আঙুরের পাতা: ১০-১২টি

পোলাওয়ের চাল: ১ কাপ

টমেটোকুচি: ১ টেবিল চামচ

লেবানিজ সেভেন স্পাইস মসলা অথবা গরমমসলার গুঁড়া: ১ চা–চামচ

গোলমরিচগুঁড়া: ১ চা–চামচ

লবণ: স্বাদমতো

পেঁয়াজকুচি: ১ টেবিল চামচ

লেবুর রস: আধা কাপ

ধনেপাতা/পার্সলেকুচি: ১ চা–চামচ

অলিভ অয়েল: ২ টেবিল চামচ

বড় আলু: ২টি (গোল করে কাটা)

টমেটো: ৫-৬টি (গোল করে কাটা)

প্রণালি
পোলাওয়ের চাল ৩০ মিনিট ভিজিয়ে রাখার পর পানি ঝরিয়ে নিন। চালের সঙ্গে পেঁয়াজকুচি, টমেটোকুচি (বিচি ছাড়ানো), ধনেপাতাকুচি, লবণ, সেভেন স্পাইস অথবা গরমমসলার গুঁড়া, অলিভ অয়েল আর লেবুর রস দিয়ে মেখে নিন।

আঙুরপাতাগুলো ধুয়ে নিন। এবার পাতার ভেতর চালের পুর দিয়ে রোলের মতো করে মুড়িয়ে নিন। সুপারশপে ক্যানে প্রিজার্ভ করা আঙুরপাতা পাবেন। সরাসরি গাছ থেকে পাড়া আঙুরপাতা হলে ১ মিনিট গরম পানিতে রেখে তুলে পানি ঝরিয়ে ব্যবহার করবেন।

পাতিলে প্রথমে একটু অলিভ অয়েল ঢেলে গোল গোল করে কেটে রাখা আলু বিছিয়ে নিন। এর ওপর দিন গোল টুকরা করা টমেটো। তার ওপরে আঙুরপাতার রোলগুলো বসিয়ে দিন। লেবুর রস ও সামান্য জলপাইয়ের তেল ওপর থেকে ছড়িয়ে দিন।

একটা ভারী প্লেট দিয়ে রোলগুলো চেপে ঢেকে দিন। তার ওপরে ২ কাপ গরম পানি দিন। ঢাকনা লাগিয়ে ৪০-৫০ মিনিট কম আঁচে রান্না করুন। পানি শুকিয়ে এলে চাল ও মাংস সেদ্ধ হয়ে যাবে। এবার চুলা থেকে নামিয়ে নিন। আঙুরপাতার রোল, লেবুর রস, আলু ও টমেটো সেদ্ধগুলো ওপরে দিয়ে পরিবেশন করুন।

এটি লেবানিজ খাবার।

Mahfuzur Rahman

Publisher & Editor