শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

জর্দায় কখনো টক দই দিয়েছেন? দেখুন রেসিপি

প্রকাশিত: ০৭:২৯, ২৪ জুলাই ২০২৬ |

উপকরণ
পোলাও বা বাসমতী চাল দেড় কাপ

খাবার রং সামান্য

ঘি সিকি কাপ

বাদাম ও কিশমিশ ১০-১২টি

আস্ত গরমমসলা (এলাচি ৩-৪টি, দারুচিনি ২ টুকরা, তেজপাতা ১টি)

চিনি ১ কাপ বা স্বাদমতো

কনডেন্সড মিল্ক সিকি কাপ

পানি ঝরানো টক দই সিকি কাপ

বেবি সুইটস পছন্দমতো।

প্রণালি
চাল এক ঘণ্টা ভিজিয়ে রাখুন।

ফুটন্ত পানিতে সামান্য খাবার রং মিশিয়ে নিন। ভিজিয়ে রাখা চাল ৮০ শতাংশ সেদ্ধ করে নিন। এরপর পানি ঝরিয়ে ঠান্ডা করে রাখুন।

কড়াইতে ঘি গরম করে বাদাম ও কিশমিশ হালকা ভেজে তুলে রাখুন।

একই ঘিয়ে আস্ত গরমমসলা ফোড়ন দিয়ে দিন। সেদ্ধ করা চাল ও চিনি মিশিয়ে ১০ মিনিট দমে রাখুন। এরপর ভাজা বাদাম ও কিশমিশ মিশিয়ে আরও ৫ মিনিট দমে রেখে নামিয়ে নিন।

একটি পাত্রে কনডেন্সড মিল্ক ও দই মিশিয়ে রাখুন।

পরিবেশন পাত্রে জর্দা সাজিয়ে ওপরে দইয়ের মিশ্রণ ঢেলে দিন এবং বেবি সুইটস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor