অস্ট্রেলিয়াপ্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন ইতালির রোমে হামলার শিকার হয়েছেন। তার ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে রোমের তরপিনাতারা আবাসিক এলাকার রাস্তায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের বেলায় এক ব্যক্তি বনি আমিনকে জাপটে ধরে আক্রমণাত্মক আচরণ করছেন। তিনি নিজেকে ছাড়িয়ে সড়ক দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করেন।
এক পর্যায়ে সড়কে পার্ক করে রাখা একটি গাড়ির সামনে তাকে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ভিডিওর কথোপকথনে আক্রমণকারীদের বাংলা ভাষায় চিৎকার ও গালাগাল করতে শোনা যায়। হামলাকারীরা বনি আমিনকে বারবার ‘মৌলবাদী’ বলে সম্বোধন করছিলেন এবং আক্রমণ চালানোর জন্য একে অন্যকে উসকানি দিচ্ছিলেন।
ঘটনাটির সুনির্দিষ্ট কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের দাবি উঠলেও সেগুলোর কোনোটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
Publisher & Editor