বুধবার, ২২ জুলাই ২০২৬

কীভাবে বানাবেন স্বাস্থ্যকর সালাদ, দেখুন রেসিপি

প্রকাশিত: ০৭:৫১, ২২ জুলাই ২০২৬ | ১০

উপকরণ
টমেটোকুচি আধা কাপ

শসাকুচি ১ কাপ

ক্যাপসিকামকুচি সিকি কাপ

পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ

পানি ঝরানো টক দই আধা কাপ

সবুজ সস (ধনেপাতা ১০-১২টা, পুদিনাপাতা ১০-১২টা ও কাঁচা মরিচ ২টা একসঙ্গে বাটা) ২ চা-চামচ

গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ

চাট মসলাগুঁড়া আধা চা-চামচ

মেয়নেজ ২ টেবিল চামচ

লবণ স্বাদমতো

প্রণালি
প্রথমে একটি পাত্রে টমেটো, শসা, ক্যাপসিকাম, পেঁয়াজকুচি ও লবণ মিশিয়ে রাখুন।

অন্য একটি পাত্রে পানি ঝরানো টক দইয়ের সঙ্গে সবুজ সস, চাট মসলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া ও মেয়নেজ ভালোভাবে মিশিয়ে নিন।

পরিবেশনের ঠিক আগে দইয়ের মিশ্রণ সালাদের সঙ্গে মিশিয়ে পরিবেশন করুন

Mahfuzur Rahman

Publisher & Editor