বিশ্বের পাসপোর্টসমূহের শক্তিমত্তা যাচাইকারী আন্তর্জাতিক সূচক 'হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬'-এ বাংলাদেশ আগের বছরের তুলনায় ৩ ধাপ এগিয়েছে।
যুক্তরাজ্যের বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত সাম্প্রতিক সূচক অনুযায়ী, বর্তমানে ৯৭তম স্থানে অবস্থান করছে বাংলাদেশের পাসপোর্ট।
বিগত ২০২৫ সালের সংস্করণে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম, যেখানে বাংলাদেশের পাসপোর্টধারীরা অন-অ্যারাইভাল বা ভিসামুক্ত সুবিধার আওতায় সর্বোচ্চ ৩৮টি গন্তব্যে ভ্রমণের সুযোগ পেতেন।
২০২৬ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, ৩ ধাপ উন্নতি করলেও সূচক অনুযায়ী উত্তর কোরিয়ার সাথে যৌথভাবে ৯৭তম স্থান বজায় রেখেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা পূর্বামতি ভিসা ছাড়াই বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণের সুবিধা পাচ্ছেন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের নিচে অবস্থান করছে কেবল নেপাল ও পাকিস্তান (যথাক্রমে ৯৮ ও ১০৩তম স্থান)। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে প্রভাবশালী পাসপোর্ট হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে মালদ্বীপ। এছাড়া ভারত ও শ্রীলঙ্কার পাসপোর্টও তালিকার দিক থেকে বাংলাদেশের চেয়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, শীর্ষস্থানীয় অনেক দেশের তুলনায় বিশ্বজুড়ে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধার সুযোগ কম থাকায় আন্তর্জাতিক চলাচলের ক্ষেত্রে বাংলাদেশি পাসপোর্টধারীদের এখনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তবে র্যাঙ্কিংয়ে এই তিন ধাপের অগ্রগতিকে ইতিবাচক কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা।
Publisher & Editor