রবিবার, ১৯ জুলাই ২০২৬

কলমি শাক দিয়ে বাড়িতেই বানাতে পারেন মর্নিং গ্লোরি স্টার-ফ্রাই, দেখুন রেসিপি

প্রকাশিত: ০২:৩২, ১৯ জুলাই ২০২৬ | ১২

উপকরণ
কলমি শাক ১ আঁটি

রসুন ৫-৬ কোয়া (কুচি)

শুকনা মরিচ ২টি

পেঁয়াজ ১টি (কুচি)

লবণ স্বাদমতো

তেল ২ টেবিল চামচ

একটু সয়া সস (ঐচ্ছিক)

প্রণালি
কলমি শাক ভালো করে ধুয়ে নিন। ২-৩ ইঞ্চি করে কেটে নিতে হবে। কড়াইতে তেল গরম করে রসুন ও শুকনা মরিচ দিন। ভাজতে হবে সুগন্ধ বের না হওয়া পর্যন্ত। পেঁয়াজ দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এবার কলমি শাক দিয়ে ভালো করে নেড়ে নিন। লবণ ও একটু সয়া সস দিন। ৩-৫ মিনিট ঢেকে রাখতে হবে। শাক নরম হয়ে যাবে। নামিয়ে পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor