মামাবাড়ি যাবে খোকন
আম পেকেছে তাই,
দাদুর থেকে নিয়ে বিদায়
বলছে হেসে যাই।
গিয়ে দেখে উঠোন কোণে
টুনি ও তুলতুল,
আম তুলেছে মাথার ওপর
তার ওপরে চুল!
তাই না দেখে বুলবুলিতে
আম ধরে দেয় টান,
উড়ে এসে বলে শালিক
আমার দিকে আন।
পাখি দুইয়ের ঝগড়া দেখে
আম ঝরায় তার রস,
মধুর ঘ্রাণে ডেকে বলে
কে খাবি আয় বস।
Publisher & Editor