বিসিবির নব-নির্বাচিত সভাপতি তামিম ইকবালকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে আইসিসি। একই সঙ্গে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির নবগঠিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কমিটির প্রধানও করা হয়েছে তামিমকে।
আজ বুধবার (১৫ জুলািই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি এই সিদ্ধান্তগুলো জানিয়েছে। গত এপ্রিলে আমিনুর ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ তামিম ইকবালকে প্রধান করে অ্যাডহক কমিটি গঠন করেছিল। পরবর্তীতে গত জুনে অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে চার বছরের জন্য সভাপতি নির্বাচিত হন তিনি।
এ মাসের শুরুতে স্কটল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভাতেও অংশ নেন তামিম।
এবার আইসিসি তাকে বোর্ডের পূর্ণ সদস্য ও পরিচালক হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যাপক প্রসার ও এর প্রভাব তদারকি করতে নতুন দুটি সাব-কমিটি গঠন করেছে আইসিসি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কমিটির প্রধান করা হয়েছে তামিম ইকবালকে। এই কমিটিতে তার অধীনে কাজ করবেন বিশ্ব ক্রিকেটের প্রভাবশালী তিন বোর্ডের শীর্ষ কর্মকর্তা ভারতের দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ডের রিচার্ড গুল্ড ও অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ্ এ ছাড়াও নামিবিয়ার প্রতিনিধি রুডি ফন বুরেন এই কমিটিতে থাকছেন।
অন্যদিকে, আইসিসির দ্বিতীয় সাব-কমিটি গভার্ন্যান্স রিভিউ কমিটির প্রধান করা হয়েছে ভারতের দেবজিৎ সাইকিয়াকে। তার সঙ্গে এই কমিটিতে আছেন দক্ষিণ আফ্রিকার মোহাম্মদ মোসাজে এবং আইসিসির স্বতন্ত্র পরিচালক ডক্টর রস রিবাজ।
Publisher & Editor