বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

দর্শক কমছে নেটফ্লিক্সে, চাপে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম

প্রকাশিত: ০৩:৪৯, ১৬ জুলাই ২০২৬ |

দর্শকদের আগ্রহ ধরে রাখতে বেশ চাপে আছে নেটফ্লিক্স। একদিকে বাড়ছে প্রতিযোগিতা, অন্যদিকে জনপ্রিয় সিরিজের পরের মৌসুম দেখতে আগ্রহ হারাচ্ছেন অনেক দর্শক।

বুধবার (১৫ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার নেটফ্লিক্স তাদের দ্বিতীয় প্রান্তিকের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করবে। এর আগে বিনিয়োগকারীরা জানতে চাইছেন, দর্শক কমে যাওয়ার এই সময়ে কিভাবে নেটফ্লিক্স আবার ব্যবসা বাড়াবে।

চলতি বছরে নেটফ্লিক্সের বাজারমূল্য ২০ শতাংশের বেশি কমেছে।

প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন ব্যবসাও আশানুরূপ বাড়ছে না।
 
দর্শকদের ধরে রাখতে নেটফ্লিক্স এখন লাইভ অনুষ্ঠান ও বড় ইভেন্টে গুরুত্ব দিচ্ছে। ২০৩০ ও ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের যুক্তরাষ্ট্রের সম্প্রচার স্বত্ব পাওয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি অনলাইন সিনেমা প্ল্যাটফর্ম লেটারবক্সড কেনার বিষয়েও আলোচনা চলছে।

এদিকে জনপ্রিয় সিরিজের নতুন মৌসুম নিয়েও চিন্তায় নেটফ্লিক্স। ‘দ্য নাইট এজেন্ট’ ও ‘বিফ’-এর মতো জনপ্রিয় সিরিজের প্রথম মৌসুমের পর দর্শকসংখ্যা প্রায় অর্ধেক বা তারও বেশি কমে গেছে।

বিশ্লেষকদের মতে, এখন নেটফ্লিক্সের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—দর্শকদের আবারও পর্দায় ফিরিয়ে আনা।

Mahfuzur Rahman

Publisher & Editor