শনিবার, ০৪ জুলাই ২০২৬

ঘরেই বানান মজাদার আফলাতুন, দেখুন রেসিপি

প্রকাশিত: ১২:৫২, ০৪ জুলাই ২০২৬ |

উপকরণ
ময়দা: সিকি কাপ

সুজি: সিকি কাপ

গুঁড়া দুধ: সিকি কাপ

ঘি: সিকি কাপ

ডিম: ২টি

চিনি: আধা কাপ

এলাচিগুঁড়া: আধা চা-চামচ

বেকিং পাউডার: ১ চিমটি

প্রণালি
চিনি, ডিম ও ঘি ভালোভাবে ফেটিয়ে রাখতে হবে।

ময়দা, সুজি, গুঁড়া দুধ, এলাচিগুঁড়া আর বেকিং পাউডার মিশিয়ে নিন।

একটু একটু করে চিনি-ডিমের মিশ্রণে মিশিয়ে নিন।

কেকের মিশ্রণের মতো তৈরি করে নিন।

এবার একটা চারকোনা কেকের প্যানে ঘি মাখিয়ে তাতে মিশ্রণ ঢেলে ১৬০ ডিগ্রিতে প্রি-হিট করা ওভেনে ৩৫ মিনিটের মতো বেক করুন।

খেয়াল রাখুন, ওপরটা গাঢ় সোনালি হলে তারপর নামিয়ে নিন।

ঠান্ডা হওয়ার পর প্যান থেকে নামিয়ে আফলাতুনের আকারে (আয়তাকারে) কেটে পার্চমেন্ট পেপারে মুড়ে পরিবেশন করতে হবে।

Mahfuzur Rahman

Publisher & Editor