মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ

প্রকাশিত: ০৬:১৪, ১৬ জুন ২০২৬ |

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত ১১ জুন অনুষ্ঠিত হয় বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডার স্ট্যান্ডিং (বিসিআইইউ) আয়োজিত গোলটেবিল বৈঠক। গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

যুক্তরাষ্ট্রের মূলধারার ব‍্যবসায়িদের উপস্থিতিতে ড. তিতুমীর বলেন,’ বাংলাদেশ পরিচালনায় এখন জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার। বাংলাদেশের জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ‍্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম জিয়ার ধারাবাহিকতায়। প্রধানমন্ত্রী তারেক রহমান জনআস্থা পূরণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন।

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন অত‍্যন্ত কার্যকর ও উপযোগী দেশ।’ জ্বালানি প্রতিমন্ত্রী বলেন,’ বাংলাদেশে বিপুলসংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী আছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার।যুক্তরাষ্ট্র থেকে এলপিজি কেনার উদ্যোগ চলমান। বিনিয়োগকারীদের জন‍্যে জ্বালানি নিরাপত্তা সম্পূর্ণ নিশ্চিত।’

Mahfuzur Rahman

Publisher & Editor