শনিবার, ০২ মে ২০২৬

হারিয়েছে

প্রকাশিত: ০৪:০২, ০২ মে ২০২৬ |

লোকটার গ্রহ বুঝি অন্য!

দেখতে সে হিজিবিজি বন্য।

চুল দিয়ে ঢাকা মুখ চোখটা

হাতড়িয়ে পথ চলে লোকটা।

বাড়ি তার বুধ নাকি মঙ্গল?

গোঁফ দাড়ি ঝোপঝাড় জঙ্গল।

শুঁকলেও পায় না সে গন্ধ

নাকের ছিদ্র প্রায় বন্ধ।


কানে তার কথা পৌঁছায় না

খিদে পেলে মুখ খুঁজে পায় না।

চুল দাড়ি ছাঁটাবার চেষ্টায়

ব্যর্থ সে, বয়সের শেষটায়—

নেই তার কারো প্রতি আস্থা

হারিয়েছে সেলুনের রাস্তা।

Mahfuzur Rahman

Publisher & Editor