শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চৈত্র শেষে

প্রকাশিত: ০৯:৩৭, ১৭ এপ্রিল ২০২৬ |

চৈত্র মাসের শেষ প্রহরে

গ্রাম জনপদ সব শহরে

নতুন দিনের শুনছি সুর

বাজছে বাঁশি বেশ মধুর।

 

আসবে নতুন বছর এক

আজ বরণের অভিষেক

হবেই নতুন সাজগোজে

কৃষাণ-বধূ কাজ গোঁজে।

 

উঠবে নতুন বোরো ধান

গাইবে চাষি সুখের গান

তাই আজকে সব পরান

করবে সুখের স্তবগান।

 

চৈত্র গেলে বোশেখ মাস

নতুন ধানের পাই সুবাস

সকল ঘরেই সুখ আবেশ

এটাই অরূপ বাংলাদেশ।

Mahfuzur Rahman

Publisher & Editor