বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

গাজরের হালুয়ার রেসিপি

প্রকাশিত: ০৭:৫১, ০৯ এপ্রিল ২০২৬ | ১০

উপকরণ

ঘি: দেড় কাপ

দারুচিনি: ২ ইঞ্চির ১ টুকরা

এলাচ: থেঁতো ৩টি

তেজপাতা: মাঝারি ১টি

গাজর: সেদ্ধ ক্বাথ ২ কাপ

গুঁড়া দুধ: দেড় কাপ

কাঁচা গাজর: গ্রেট করা ৩ কাপ

আখের চিনি: ৩ কাপ

নারকেলের চিড়া: আধা কাপ

লবণ: আন্দাজমতো।

প্রণালি

চুলায় একটি প্যানে ঘি দিন। ঘি গরম হলে তাতে দারুচিনি, এলাচি ও তেজপাতা যোগ করুন। এবার সেদ্ধ করা গাজরের ক্বাথের সঙ্গে গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিন। প্যানে দিন এবং কিছুক্ষণ নেড়ে ভাজুন। এরপর গ্রেট করা গাজর যোগ করে ভালোভাবে মেশান। চিনি দিয়ে নেড়েচেড়ে রান্না করুন। নারকেলের চিড়া ও লবণ যোগ করে অনবরত নাড়তে থাকুন, যেন নিচে লেগে না যায়। মিশ্রণ শুকিয়ে এলে দারুচিনি, এলাচি ও তেজপাতা তুলে ফেলুন। হালুয়া প্যানের গা ছেড়ে এলে নামিয়ে পছন্দমতো আকারে সাজিয়ে পরিবেশন করুন—চালের রুটি বা বান রুটির সঙ্গে।

Mahfuzur Rahman

Publisher & Editor