বছর শুরুর প্রথম দিনে
নতুন বইয়ের গন্ধ
মনে আমার তৈরি করে
কী অপরূপ ছন্দ!
বইয়ের মধ্যে গল্প-ছড়া
গণিত লাগে স্বল্প কড়া
সমাজ পাঠে মজা ভারি
ইংরেজিটা পড়তে পারি
আমরা ভালো ছাত্র
নতুন বইয়ের পড়াগুলি
পড়ব দিবস-রাত্র।
নতুন বছর নতুন আশা
বইয়ে থাকে ভালোবাসা
ইশকুলে যাই রোজ
ছুটির দিনে বেড়াই ঘুরে
তাই এত সাজগোজ।
ছোট্ট শিশু-কিশোর হয়ে
থাকি না তো পড়ার ভয়ে
হোমওয়ার্কও করি
নতুন বইয়ের গন্ধ শুঁকে
মনোযোগেই পড়ি।
নতুন বছর নতুন দিন
স্বপ্ন হয় আরো রঙিন।
Publisher & Editor