বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

নারকেল দিয়ে হাঁসের মাংসের রেসিপি

প্রকাশিত: ০৭:২৩, ০৮ এপ্রিল ২০২৬ |

উপকরণ
হাঁসের মাংস ১ কেজি (কেটে নেওয়া)

লবণ স্বাদমতো

হলুদগুঁড়া ১ চা-চামচ

শর্ষের তেল আধা কাপ

শুকনা মরিচ ৪-৫টি

তেজপাতা ২টি

দারুচিনি ১ টুকরা

এলাচ ৩-৪টি

লবঙ্গ ৩টি

পেঁয়াজকুচি ২ কাপ

আদাবাটা ১ টেবিল চামচ

রসুনবাটা ১ টেবিল চামচ

মরিচগুঁড়া ১ চা-চামচ

ধনেগুঁড়া ১ চা-চামচ

জিরাগুঁড়া আধা চা-চামচ

কাঁচা নারকেলকুঁচি ১ কাপ

নারকেল দুধ ১ কাপ

চিনি আধা চা–চামচ (ঐচ্ছিক)

কাঁচা মরিচ ৩-৪টি (চেরা)

গরমমসলার গুঁড়া আধা চা-চামচ

প্রণালি
হাঁসের মাংসে লবণ ও হলুদ মেখে ১৫ মিনিট রাখুন।

কড়াইয়ে শর্ষের তেল গরম করে শুকনা মরিচ, তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিন।

পেঁয়াজকুচি দিয়ে লালচে করে ভাজুন।

আদা–রসুনবাটা, মরিচগুঁড়া, ধনেগুঁড়া, জিরাগুঁড়া দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষান।

হাঁসের মাংস দিয়ে ১০-১৫ মিনিট কষিয়ে কাঁচা নারকেল যোগ করুন।

এরপর নারকেল দুধ, লবণ ও চিনি দিয়ে ঢেকে কম আঁচে ৩০-৪০ মিনিট রান্না করুন।

শেষে কাঁচা মরিচ ও গরমমসলা ছিটিয়ে নামান।

Mahfuzur Rahman

Publisher & Editor