বুধবার, ০১ এপ্রিল ২০২৬

গাজরের স্যুপের রেসিপি

প্রকাশিত: ০৬:৫১, ০১ এপ্রিল ২০২৬ | ১২

উপকরণ
মাখন ২ টেবিল চামচ

অলিভ অয়েল ১ টেবিল চামচ

পেঁয়াজকুচি ১টি মাঝারি

রসুনকুচি ২ কোয়া

গাজর (পাতলা করে কাটা) ৩ কাপ

ভেজিটেবল স্টক বা পানি ২ কাপ

লবণ স্বাদ অনুযায়ী

গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ

চিনি এক চিমটি

ফ্রেশ ক্রিম আধা কাপ

আদাগুঁড়া আধা চা-চামচ

প্রণালি
সস প্যানে মাখন ও অলিভ অয়েল গরম করুন।

পেঁয়াজ ও রসুন দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন।

এরপর গাজর দিয়ে ২-৩ মিনিট নেড়ে নিন।

এবার ভেজিটেবল স্টক বা পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে গাজর সেদ্ধ করুন। চুলা থেকে নামিয়ে ঠান্ডা হলে ব্লেন্ড করে মসৃণ পিউরি বানান।

আবার চুলায় বসিয়ে লবণ, আদাগুঁড়া, গোলমরিচ ও চিনি দিন।

ফ্রেশ ক্রিম মিশিয়ে নেড়ে ৩-৪ মিনিট গরম করুন। গরম-গরম স্যুপ পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor