এক দেশে দুই ভাই ছিল। তাদের নাম তাসিন ও তাজিম। তারা তাদের মা-বাবার সঙ্গে থাকত। একদিন বাবা তাদের আগের কালের গল্প বলল।
সেখানে একটা চকচকে পাথরের কথা বলা হলো। তার পর থেকে দুই ভাই সব সময় পাথরটার কথা ভাবে আর বলে—আমরা একদিন পাথরটা খুঁজব।
দুই ভাই বড় হয়ে গেল। একদিন দুই ভাই পাথরটা খুঁজতে বের হলো।
তারা বাবার গল্পের জায়গাটায় গেল। গিয়ে তারা পাথরটা খুঁজছে তো খুঁজছেই। এই করে করে আট ঘণ্টা হয়ে গেল। তারপর তারা একটা গুহার মধ্যে পেল পাথরটা।
তারা খুশি হয়ে বাড়ি ফিরল। পাথরটা বেচে তারা বড়লোক হয়ে গেল।
Publisher & Editor