রবিবার, ২৯ মার্চ ২০২৬

গাজরের আচারের রেসিপি

প্রকাশিত: ০৭:০৯, ২৯ মার্চ ২০২৬ |

উপকরণ
গাজর: ৩ কাপ (জুলিয়ান কাট)

মুলা: ১ কাপ (জুলিয়ান কাট)

সবুজ: ক্যাপসিকাম ১ কাপ (জুলিয়ান কাট)

আদা: আধা কাপ (জুলিয়ান কাট)

পেঁয়াজ: ১ কাপ (জুলিয়ান কাট)

রসুন: ২ কোয়া

ভিনেগার: ২ কাপ

লবণ: আধা চা-চামচ

চিনি: আধা চা-চামচ

গোলমরিচের গুঁড়া: আধা চা-চামচ

গোটা ধনে: আধা চা-চামচ।

প্রণালি
গাজর, মুলা, ক্যাপসিকাম, আদা ও পেঁয়াজ শুকনা কাপড়ে মুছে ভালোভাবে পানি ঝরিয়ে নিন। বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পরিষ্কার, শুকনা কাচের বয়ামে ভরে নিন। ঢাকনা বন্ধ করে ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন। ২-৩ দিন পর খাওয়ার উপযোগী হবে।

Mahfuzur Rahman

Publisher & Editor