রবিবার, ২৯ মার্চ ২০২৬

চোটে ছিটকে গেলেন বেন স্টোকস

প্রকাশিত: ০৬:৫৯, ২৯ মার্চ ২০২৬ |

ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস মুখে গুরুতর চোট পেয়ে কাউন্টি মৌসুমের প্রথম এক মাস মাঠের বাইরে থাকবেন।

গত মাসে ডারহামের অনুশীলন সেশনে সতীর্থদের সঙ্গে নেটে ব্যাটিং করার সময় বলের আঘাতে তার গালের হাড় (চিকবোন) ভেঙে যায়। পরে অস্ত্রোপচার সফল হলেও ইনস্টাগ্রামে দেওয়া তার একটি ছবিতে মুখের মারাত্মক ফোলা ও আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা গেছে।

এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার প্রয়োজন হওয়ায় মাঠে ফেরার সময় পিছিয়ে গেছে স্টোকসের।

এই অলরাউন্ডার সর্বশেষ খেলেছিলেন অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে। শুরুতে তিনি আগামী সপ্তাহে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরার পরিকল্পনা করেছিলেন। তবে এখন ধারণা করা হচ্ছে, প্রথম চারটি ম্যাচে খেলতে পারবেন না তিনি।

সব ঠিক থাকলে মে মাসে উরচেস্টারশায়ার ও কেন্টের বিপক্ষে ম্যাচ খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নেবেন স্টোকস।

Mahfuzur Rahman

Publisher & Editor