স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে জাতীয় স্টেডিয়ামে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার মেয়ে জাইমা রহমান। তাদের স্টেডিয়ামে স্বাগত জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাফুফে প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
May be an image of one or more people, people playing football, crowd and text
প্রধানমন্ত্রী ও জাইমা রহমানের উপস্থিতিতে গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পরে প্রধানমন্ত্রীকে তার নাম সম্বলিত জার্সি উপহার দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এ দিকে দীর্ঘ দেড় যুগ পর স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত হলো সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ ও দেশের সামরিক সক্ষমতা প্রদর্শনী। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানী ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ শুরু হয়।
Publisher & Editor