বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

গরুর কাকোরি কাবাব খেয়েছেন? দেখুন রেসিপি

প্রকাশিত: ০৭:৪৭, ২৬ মার্চ ২০২৬ |

উপকরণ

গরুর কিমা ১ কেজি

কাঁচা পেঁপেবাটা ২ টেবিল চামচ

পেঁয়াজবাটা ১ কাপ

আদাবাটা ১ টেবিল চামচ

রসুনবাটা ১ টেবিল চামচ

টক দই আধা কাপ

কাঁচা মরিচবাটা ১-২ চা চামচ

ধনেগুঁড়া ১ চা-চামচ

জিরাগুঁড়া ১ চা চামচ

গরমমসলার গুঁড়া ১ চা চামচ

জয়ফল ও জয়ত্রীর গুঁড়া আধা চা-চামচ

লবণ স্বাদমতো

কেওড়া জল ১ চা–চামচ

গোলাপজল ১ চা-চামচ

ঘি ৩ টেবিল চামচ

প্রণালি:

একটি বড় বাটিতে গরুর কিমার সঙ্গে কাঁচা পেঁপেবাটা ভালোভাবে মিশিয়ে নিন।

এরপর পেঁয়াজবাটা, আদা-রসুন, টক দই, কাঁচা মরিচবাটা, সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে মসৃণভাবে মেখে নিন।

শেষে কেওড়া জল ও গোলাপজল মিশিয়ে ঢেকে অন্তত ৬ ঘণ্টা বা রাতভর ফ্রিজে রেখে দিন।

মেরিনেট করা কিমা থেকে লম্বাটে ও চ্যাপটা কাবাব তৈরি করুন।

ভারী ফ্রাইপ্যানে ঘি গরম করে খুব কম আঁচে ধীরে ধীরে কাবাবগুলো সেঁকুন।

দুই পাশ সোনালি বাদামি হলে নামিয়ে নিন।

Mahfuzur Rahman

Publisher & Editor