ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচ সিনেমার মধ্যে সবচেয়ে ভালো সাড়া ফেলেছে ‘বনলতা এক্সপ্রেস’। দর্শকের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও জমজমাট আয় করছে সিনেমাটি।
প্রযোজনা সংস্থা জানিয়েছে, মাত্র চার দিনে সিনেমাটির টিকিট বিক্রি দাঁড়িয়েছে ১ কোটি টাকার বেশি। স্টার সিনেপ্লেক্সের সব শাখা থেকে চার দিনে ৮৫ লাখ এবং ব্লকবাস্টার সিনেমাস থেকে ১৫ লাখ টাকারও বেশি বিক্রি হয়েছে।
মুক্তির প্রথম দিনে সিনেমাটির আয় ছিল ১৮.৫৪ লাখ টাকা, দ্বিতীয় দিনে ২২.২৬ লাখ এবং তৃতীয় দিনে ২৮.৮৯ লাখ টাকা।
নির্মাতা তানিম নূর পরিচালিত এই সিনেমাটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত।
গল্পে একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের জীবনের নানা দিক ফুটে উঠেছে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।
Publisher & Editor