বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে এশিয়ান কাপের ড্র স্থগিত

প্রকাশিত: ০৭:২৪, ২৬ মার্চ ২০২৬ |

এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের ড্র স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

আগামী ১১ এপ্রিল সৌদি আরবের রিয়াদে এই ড্র অনুষ্ঠানের কথা ছিল। বিবৃতিতে এএফসি জানিয়েছে, 'ড্র অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবার নির্বিঘ্ন উপস্থিতি নিশ্চিত করতেই' এই আয়োজনটি পিছিয়ে দেওয়া হয়েছে। শিগগিরই ড্রয়ের নতুন তারিখ জানানো হবে।​

প্রায় এক মাস আগে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হয়েছে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনে। 

২৪ দলের এই মহাদেশীয় টুর্নামেন্টটি এবারই প্রথম আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। বাছাইপর্বের শেষ রাউন্ডের ম্যাচগুলো আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

Mahfuzur Rahman

Publisher & Editor