বর্তমানে গ্যাস নিয়ে দুশ্চিন্তা বাড়ায় দেশের বাজারে ইনডাকশন কুকারের চাহিদা ব্যাপক বেড়েছে। রান্নার কাজ চালিয়ে নিতে অনেকেই এখন গ্যাসের বদলে বিদ্যুতে চলা এই যন্ত্রটি কিনছেন। ইনডাকশন সাশ্রয়ী ও নিরাপদ হলেও এটি দীর্ঘদিন ভালো রাখতে নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন।
রান্না করার সময় ভাতের মাড়, ডালের পানি বা ঝোল পড়ে ইনডাকশনে দাগ হতে পারে, যা পরিষ্কার না করলে যন্ত্রটি নষ্ট হয়ে যেতে পারে।
চলুন, জেনে নিই ইনডাকশন পরিষ্কার করার কয়েকটি সহজ উপায়।
ভিনেগার: প্রথমে শুকনো কাপড় দিয়ে যন্ত্রটি মুছে নিন। এরপর ভিনেগার মেশানো পানি দিয়ে মুছলে ইনডাকশন ঝকঝকে হয়ে যাবে।
বেকিং সোডা: জেদি দাগ দূর করতে হালকা গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে সুতির কাপড় দিয়ে ঘষলে ভালো ফল পাওয়া যায়।
তরল সাবান: সরাসরি সাবান না লাগিয়ে পানিতে গুলে ব্যবহার করুন। খুব কড়া দাগ হলে সাবান-পানির সাথে সামান্য বেকিং সোডা মিশিয়ে স্ক্রাবার দিয়ে পরিষ্কার করুন।
পরিষ্কারের সময় জরুরি টিপস:
১। পরিষ্কার করার আগে অবশ্যই মেইন সুইচ বন্ধ করে প্লাগ খুলে নিতে হবে।
২। গরম অবস্থায় এটি মুছতে যাবেন না; পুরোপুরি ঠাণ্ডা হওয়ার জন্য সময় দিন।
৩। প্রতিদিন পানি দিয়ে পরিষ্কার করার দরকার নেই। রান্নার পর শুকনো কাপড় দিয়ে মুছে নিন এবং সপ্তাহে একদিন ভালো করে পরিষ্কার করুন।
Publisher & Editor