সোমবার, ১৬ মার্চ ২০২৬

পনির টিক্কা খাবেন? রেসিপি দেখুন

প্রকাশিত: ০৮:৫৯, ১৬ মার্চ ২০২৬ |

উপকরণ
পনির (বড় কিউব করে কাটা) ৫০০ গ্রাম

টক দই ১ কাপ

আদাবাটা ১ টেবিল চামচ

রসুনবাটা ১ টেবিল চামচ

কাশ্মীরি লাল মরিচগুঁড়া ১ টেবিল চামচ

হলুদ আধা চা-চামচ

জিরাগুঁড়া ১ চা-চামচ

ধনেগুঁড়া ১ চা-চামচ

গরমমসলার গুঁড়া ১ চা-চামচ

লবণ স্বাদমতো

লেবুর রস ১ টেবিল চামচ

শর্ষের তেল ২ টেবিল চামচ

ক্যাপসিকাম ১টি (চৌকো কাটা)

পেঁয়াজ ১টি (চৌকো কাটা)

চাট মসলা সামান্য।

প্রণালি

একটি বড় বাটিতে টক দই, আদা-রসুনবাটা, সব গুঁড়া মসলা, লবণ, লেবুর রস ও তেল একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।

এতে পনির, ক্যাপসিকাম ও পেঁয়াজ আলতোভাবে মাখিয়ে ঢেকে অন্তত ৩০ মিনিট রেখে দিন।

মেরিনেট করা পনির ও সবজি স্কিউয়ারে গেঁথে তন্দুর, গ্রিল প্যান বা ওভেনে মাঝারি-উচ্চ তাপে গ্রিল করুন।

মাঝেমধ্যে সামান্য তেল বা মাখন ব্রাশ করুন। পনিরে হালকা হালকা সেঁকা দাগ এলে নামিয়ে নিন।

পরিবেশনের আগে ওপর থেকে সামান্য চাট মসলা ছড়িয়ে দিন।

Mahfuzur Rahman

Publisher & Editor